মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, হবিগঞ্জ
কনভার্টার

লাইফ সাপোর্টে থাকা রফিকুল ইসলামের খাদ্যনালীতে অস্ত্রোপচার

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
f

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় এখনো চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

শনিবার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর। তিনি বলেন, ‘স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সস্পন্ন করেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তিনি এখনো লাইফ সাপোর্টেই আছেন। এখনো সংকট কাটেনি। চিকিৎসকদের ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।’

আবীর আরো বলেন, ‘স্যারের দুই ছেলেই বিদেশ থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান সার্বক্ষণিক স্যারের চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং স্যারের খোঁজখবর রাখছেন।’

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ জুলাই রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বিষয়: রাজনীতি