চাকরি

ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছে একুশে টেলিভিশন

ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছে একুশে টেলিভিশন

একুশে টেলিভিশন (ইটিভি) ক্যাম্পাস অ্যাম্বাসেডর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাজের ধরন পার্ট টাইম। পাশাপাশি প্রশিক্ষণ ও ফুলটাইম চাকরির সুযোগও রয়েছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজের বর্তমান শিক্ষার্থী হতে হবে। আগ্রহীরা ই-মেইল, সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: একুশে টেলিভিশন

বিভাগের নাম: ডিজিটাল নিউজ

পদের নাম: ক্যাম্পাস অ্যাম্বাসেডর

শিক্ষাগত যোগ্যতা: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান শিক্ষার্থী

অন্যান্য যোগ্যতা

সংবাদ সংগ্রহে আগ্রহ, বাংলা ভাষায় ভালো লেখার দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শী হতে হবে।

উন্নতমানের ছবি ও ‍ভিডিও ধারণের জন্য স্মার্টফোন ও প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম থাকতে হবে।

অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, তবে ভিডিও রিপোর্ট বা প্রকাশিত কাজের নমুনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

দায়িত্বসমূহ

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সংবাদ, ছবি, ব্রেকিং নিউজ ও গবেষণাসহ যাবতীয় তথ্য দ্রুত যাচাই করে পাঠাতে হবে

প্রতি সপ্তাহে ন্যূনতম ২টি ভিডিও নিউজ প্যাকেজ তৈরি করে পাঠাতে হবে।

প্রয়োজনে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ঘটনা থেকে সরাসরি লাইভ রিপোর্টিং করা।

পদসংখ্যা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, পার্ট টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে, পাশাপাশি প্রশিক্ষণ ও চাকরির সুযোগও রয়েছে

কর্মস্থল: নিজ নিজ ক্যাম্পাস

আবেদন করবেন যেভাবেঃ

ই-মেইল: ekusheytelevisionltd@gmail.com

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের ও বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। 

ডাকযোগে/সরাসরি: জাহাঙ্গীর টাওয়ার (৭ম তলা), ১০ কাওরান বাজার, ঢাকা-১২১৫

আবেদনের সময়সীমা: ৭ আগস্ট ২০২৬

Leave a Comment