ই-পেপার

আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

জুলাই সনদের প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা আমাদের কমিটমেন্ট।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার’ এই সভার আয়োজন করে।

সভায় মন্ত্রী বলেন, আমরা বিএনপির ৩১ দফাতে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক তেমনি জুলাই সনদের প্রতিও সমানভাবে দায়বদ্ধ। তবে উচ্চকক্ষে আনুপাতিক হারে ক্ষমতা বণ্টনের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই অভ্যুত্থানকে অনেকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু বিএনপি চায় না যে জুলাইয়ের এই মহান ত্যাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হোক।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল ওই নির্দিষ্ট মাসের আন্দোলন নয়, বরং দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ধারাবাহিক লড়াই চলেছে, এটি তারই চূড়ান্ত ফলশ্রুতি।

সংবিধান সংস্কার বা সংশোধন প্রসঙ্গে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করতে চাই। কিন্তু আমরা সংবিধান সম্পূর্ণ সংস্কারের কথা কখনোই বলিনি।

সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031