ই-পেপার

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. ফাহমিদা খানম

প্রকাশ : ৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান সচিব মোহা. রায়হান কাওছারকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ইনস্টিটিউটের (ন্যাকসিআই) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031