ই-পেপার

প্রাথমিক বৃত্তির ফল পুনর্নিরীক্ষণ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণে আবেদন করতে পারবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে ১৫ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করা যাবে।

১৩ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন আবেদন করা যাবে। অভিভাবক কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।

প্রতি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৩০০ টাকা হারে জমা দিয়ে আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট, প্রবেশপত্র সংযুক্ত করতে হবে। আবেদনে ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষার ফলাফল ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের তথ্য নির্ধারিত ছকে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। আবেদনের তথ্যছকে বিভাগ, জেলা, থানা/উপজেলা, ক্রমিক নম্বর, আবেদনকারীর নাম ও ঠিকানা, শিক্ষার্থীর নাম, রোল নম্বর এবং যেসব বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষা করতে ইচ্ছুক—এসব তথ্য উল্লেখ করতে হবে।

সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031