ই-পেপার

বিকাশে কমল ক্যাশ আউট চার্জ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

গ্রাহকের ক্যাশ আউট খরচ সাশ্রয়ী করতে আবারও চার্জ কমিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে বিকাশ গ্রাহকরা তাদের পছন্দের ২টি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারবেন। ভ্যাটসহ সব খরচ এই চার্জের অন্তর্ভুক্ত থাকায় গ্রাহককে আর কোনো বাড়তি ব্যয় করতে হবে না।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিকাশ জানিয়েছে, এ উদ্যোগ দেশের ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। গ্রাহকরা ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজেদের সুবিধামতো দুই জন এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যুক্ত করতে পারবেন এবং প্রয়োজনভেদে পরের মাসে নম্বরগুলো পরিবর্তন করার সুযোগও থাকছে।

বিকাশে প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করার উপায়

বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ক্যাশ আউট আইকনে ক্লিক করে ‘প্রিয় এজেন্ট’ মেন্যু থেকে সহজেই এই সেবা চালু করা যাবে। এছাড়া *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ নির্বাচন করেও এজেন্ট যুক্ত করা সম্ভব। গ্রাহক তার মাসিক ক্যাশ আউটের হিসাব অ্যাপের ‘লিমিট’ অপশন থেকে যেকোনো সময় যাচাই করতে পারবেন। তবে ৫০ হাজার টাকার বেশি লেনদেন অথবা ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য যেকোনো এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

বিষয় : বিকাশ
সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031